GuidePedia

কোনো এক যোগ্য ফুটবলারের অভাব হাড়ে হাড়ে টের পান ক্লাব কর্তৃপক্ষ। সেটা ইনজুরির কারণে হোক আর নিষেধাজ্ঞার কারণেই হোক। কিন্তু ওই ক্লাবটি ছেড়ে অন্য কোথাও চলে গেলে ব্যাপারটা কোথায় গিয়ে আশ্রয় নেয়? এবার সেই অভিজ্ঞতার শিকার হলো লিভারপুলের কর্তৃপক্ষ।


গত মৌসুমে লুইস সুয়ারেজে উড়ছিল অল রেডরা। এবার নেই তাদের সেরা খেলোয়াড়টা (সুয়ারেজ)। যোগ দিয়েছেন বার্সেলোনায়। ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হেরেই


শনিবার ওয়েস্টহ্যামের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছে লিভারপুল! চলমান মৌসুমে ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই হেরেছে তারা। পয়েন্ট টেবিলে অল রেডদের অবস্থান দশম স্থানে! বাকি দুটি ম্যাচে জয় তুলে নেওয়ার তাদের ঝুলিতে জমা পড়েছে মাত্র ৬ পয়েন্ট।



লন্ডনের বলিয়ান গার্ডেনে খেলা শুরু হতেই তা-ব চালায় ওয়েস্টহামের খেলোয়াড়রা। ৭ মিনিটের মধ্যেই লিভারপুলের জালে ২টি বল প্রবেশ করান তারা। ম্যাচের ২ মিনিটে ওয়েস্টহ্যামের হয়ে প্রথম গোলটি করেন উইনস্টন রিড। এরপর ৭ মিনিটে ডি স্যাকোর গোলে স্বাগতিকদের ব্যবধান ২-০ তে পরিণত হয়।


এরপর অবশ্য খানিকটা ছন্দ ফিরে পায় লিভারপুল। ২৬ মিনিটে অল রেডদের হয়ে একটি গোল শোধ দেন রহিম স্টার্লিং। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আবারও খেই হারিয়ে ফেলে লিভারপুল। ৮৮ মিনিটের মাথায় আরো একটি গোল হজম করে তারা। আর তাতে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় রজার্সের দলকে। বলতেই হয়, সুয়ারেজবিহীন লিভারপুলের এখন করুণ দশা।
চলেছে তারা। মুখে হাসি নেই কোচ ব্রেন্ডন রজার্সের। তাই ফুটবলপ্রেমীদের প্রশ্ন, সুয়ারেজবিহীন লিভারপুলের এ কি দশা?
 
Top