ইয়েমেন সংকট শেষ করতে হুতি জঙ্গিদের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তি হয়েছে- এমন খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী বাসিনদাওয়া। এদিকে জাতিসংঘের মধ্যস্থতায় সরকার ও হুতির সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর সুন্নিপন্থি বিদ্রোহীরা সহিংসতা শুরু করেন। এর ফলে দেশটির রাজধানীর সানার অদূরে হুতি ও সেনাবাহিনীর সঙ্গে সুন্নি বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। এরপরই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। সোমবার আরব নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছেন, প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুরি হাদি ‘স্বৈরতান্ত্রিক’ হয়ে ওঠায় এর প্রতিবাদে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের ঘোষণাপত্রে তিনি কোনো কারণ উল্লেখ করেননি । হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম তার ফেসবুক পাতায় নিশ্চিত করেছেন, বিদ্রোহীরা সরকারি সদরদপ্তর দখলে নিয়েছেন।এদিকে হুতি ও সরকারের সঙ্গে চুক্তি হওয়ার পর প্রেসিডেন্ট হাদি এক সপ্তাহের জন্য কারফিউ জারি করেন। কারফিউ জারি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে হাদির দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইয়েমের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দখলে বিদ্রোহীরা
ইয়েমেন সংকট শেষ করতে হুতি জঙ্গিদের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তি হয়েছে- এমন খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী বাসিনদাওয়া। এদিকে জাতিসংঘের মধ্যস্থতায় সরকার ও হুতির সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর সুন্নিপন্থি বিদ্রোহীরা সহিংসতা শুরু করেন। এর ফলে দেশটির রাজধানীর সানার অদূরে হুতি ও সেনাবাহিনীর সঙ্গে সুন্নি বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। এরপরই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। সোমবার আরব নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছেন, প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুরি হাদি ‘স্বৈরতান্ত্রিক’ হয়ে ওঠায় এর প্রতিবাদে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের ঘোষণাপত্রে তিনি কোনো কারণ উল্লেখ করেননি । হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম তার ফেসবুক পাতায় নিশ্চিত করেছেন, বিদ্রোহীরা সরকারি সদরদপ্তর দখলে নিয়েছেন।এদিকে হুতি ও সরকারের সঙ্গে চুক্তি হওয়ার পর প্রেসিডেন্ট হাদি এক সপ্তাহের জন্য কারফিউ জারি করেন। কারফিউ জারি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে হাদির দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।