GuidePedia

মাগুরায় অবিরাম বৃষ্টি ২০ দলীয় জোটের হরতাল পালনে সহায়ক ভূমিকা পালন করছে। আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল চলছে। বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ২০ দলীয় জোট সোমবার  হরতালের পালনের ঘোষণা দেয়। এর আগে জামায়াত তাদের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার হরতাল পালন করে। হরতালে নাশকতা মোকাবিলায় মাগুরা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন আ
ছে। সোমবার তৃতীয় দিনের হরতাল কর্মসূচির শুরুতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। এদিকে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে এমনিতেই রাস্তায় যানবাহন নেই, মানুষও নেই। তবে হরতালে অন্যান্য সময়ের মতো ভাঙচুর কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।  মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো পিকেটারও চোখে পড়েনি। হরতালে সড়কে গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে রিকশা-ভ্যান চলাচলও কম। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি। এদিকে বৃষ্টি আর হরতাল মিলে শ্রমজীবী মানুষ বেকায়দায় পড়েছেন। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ভোর থেকে গণপরিবহণের অভাবে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে এ দুর্ভোগ আরো বেড়েছে। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস মাগুরা ছেড়ে যায়নি। মাগুরার অতিরক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় রাইজিংবিডিকে বলেন, জেলা ও উপজেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরে টহল জোরদার করা হয়েছে। বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলেই তাদের মাঠে নামানো হবে।
 
Top