
নাদিয়া আহমেদের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন দেশের শীর্ষস্থানীয় মডেল নোবেল। ঈদের জন্য নির্মিতব্য ‘ফেয়ার গেইম’ শিরোনামের একটি নাটকে এক সঙ্গে অভিনয় করছেন তারা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অনুষ্ঠান শেষে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে অপহরণ হয় শীলা। স্ত্রীকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় রায়হান। শেষ পর্যন্ত কি উদ্ধার হয়? এ প্রশ্ন গোপন-ই রেখেছেন পরিচালক কৌশিক শংকর দাশ। এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ঈদের জন্য।
এক রাতের একটি ঘটনা নিয়ে গড়ে উঠা এ নাটকের গল্পে নোবেল ও নাদিয়াকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন সুজন, সেতু, শাহীন প্রমুখ। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।