GuidePedia

সাইফ আলী খানের জন্মদিন উদযাপন করতে লন্ডনে গেছেন কারিনা কাপুর খান। তবে সেখানে গিয়ে সময়টাকে উপভোগ করার বদলে অস্বস্তিতে ছিলেন পুরোটা সময়। জানা গেছে, তিনি স্বস্তি খুঁজতে ক্রমাগত ধূমপান করেছেন হোটেলের বাইরে দাঁড়িয়ে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, দিন কয়েক হলো ৪৪ বছরে পা দিলেন সাইফ আলি খান। এই জন্মদিনকে উদযাপন করতেই বিদেশে গেছেন সাইফ। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা কাপুর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি দেখা যাচ্ছে, সেই অনুযায়ী সাইফ আর কারিনা এই ‘স্পেশাল অকেশন’টা কাটিয়েছেন লন্ডনে।

সেখানকার ক্ল্যারিজ হোটেলে বর-বউ উঠেছিলেন। আর খাওয়া-দাওয়া করে সাইফের বার্থডে সেলিব্রেট করেছেন। তবে হ্যাপি-হ্যাপি ইভেন্ট-এর মধ্যেও একটু তাল কাটার ছবিও যে রয়েছে। আর সেটা করিনাকে নিয়ে। ইনস্টাগ্রামে সাইফ-কারিনার খাওয়া-দাওয়ার পাশাপাশি আরো একটা ছবি রয়েছে, তাতে দেখা যাচ্ছে হোটেলের বাইরে সিগারেট টানছেন কারিনা।

ওই হোটেলে থাকা এক অতিথির বক্তব্য, করিনা নাকি লন্ডনবাসের বেশিরভাগ সময়টাই সিগারেট খেয়ে কাটিয়েছেন। শুধু তাই নয়, হোটেলের বাইরে সিগারেট খেতে-খেতে বারবার মোবাইলে ফোনে উত্তেজিত হয়ে কারো সঙ্গে কথাও বলছিলেন।

এক সময় কারিনার এক অনুরাগী, তার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। প্রথমটায় কারিনা ‘না’ করে দেন। পরে সিদ্ধান্ত বদলে ছবি তোলেন। সব মিলিয়ে এটা বোঝাই যাচ্ছে, কারিনার মেজাজ বেশ খারাপ। কিন্তু সাইফের জন্মদিনে, সাইফের সঙ্গেই বিদেশে ছুটি কাটাতে কারিনার মেজাজ খারাপের কারণ কী? এটা অবশ্য জানা যায়নি এখন পর্যন্ত।
 
Top