শায়লা আর ফারুক স্বামী-স্ত্রী। দুই কামরার জীবন। ভালোই চলছিল দুজনের ছোট সুখের সংসার। কিন্তুু এরই মধ্যে উৎপাত হয়ে আসে ফারুকের শ্যালক। একদিন সকালে শায়লা শুনতে পায় ফারুক কার সাথে যেন পরকীয়া প্রেমের ব্যাপারে কথা বলছে। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে শায়লা শুটিংয়ে চলে যায়। কিন্তু শুটিংয়ে গিয়ে ঘটে বিপত্তি। গিয়ে দেখে শুটিং স্পটে বিদ্যুৎ নাই। জানতে পারে লাইন মেরামতের কারণে সারাদিন বিদ্যুৎ থাকবেনা। এরপর বাসার উদ্দেশ্যে রওয়ানা হয় শায়লা। কিন্তুু বাসায় ফিরে শায়লা দেখে ফারুক বেশ জমিয়ে একটি অচেনা মেয়ের সাথে গল্প করছে। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘দ্য লস্ট মেমোরিজ’। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিন ও তৌকীর আহমেদ। আসন্ন ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায়।মাসুম রেজার রচনা ও সৈয়দ আওলাদের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, অয়ন চৌধূরী, সুপ্ত সালতানা, পিরজাদা প্রমূুখ।