GuidePedia

 সব কিছু পাওয়া হয়ে গেছে সালাউদ্দিন লাভলু। এখন তিনি নেতা হতে চান। তাই নেতা ধরে আনেন ভাষণ শেখার জন্য। বাসায় টকশোয়ের আয়োজন করেন। নেতা তাকে হতেই হবে এবার। এই নেতা হওয়ার স্বপ্নেই মশগুল তিনি। তবে তার অতীত রেকর্ড কিন্তু মোটেও ভালো নয়। তিনি আগে পেশায় ছিলেন খুনি। কন্ট্রাকে মানুষ খুন করতেন। এ ধরণের একটি চরিত্রে দেখা যাবে সালাউদ্দিন লাভলুকে।


আরটিভির জন্য ঈদের নাটক ‘মিস্টার পাষাণ এখন নেতা হইতে চায়’ শিরোনামের নাটকটি লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করছেন হিমেল আশরাফ। এতে আরো অভিনয় করেছেন অপর্ণা। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের তৃতীয় দিন, রাত নয়টা ১০ মিনিটে এটি প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।
 
Top