তফসিলি ব্যাংকের শিল্পাঞ্চলের শাখাসমূহ আগামী ৩ অক্টোবর শুক্রবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে এ ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে সকল ব্যাংকের নির্বাহীর নিকট নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দূর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটির পূর্বেই পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বে
তবে, উক্ত সময়ের মধ্যে বিশেষ কোন অপরিহার্য কারণে বেতন-ভাতাদি পরিশোধ করা সম্ভব না হলে বিশেষ ব্যবস্থাধীনে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণসাপেক্ষে আগামী ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।
নির্দেশনায় ঐদিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদের সম্মানজনক যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্যও ব্যাংক প্রধানদের পরামর্শ দেওয়া হয়।
তন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের কার্যক্রম সম্পন্নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে সকল ব্যাংকের নির্বাহীর নিকট নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দূর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটির পূর্বেই পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বে