GuidePedia

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

মঙ্গলবার দিনশেষে মোট ৩০১টি কো¤পানির ২৭ কোটি ৫১ লাখ ১৮ হাজার ১৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১০১৫ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৯৪ লাখ টাকা বেশি।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪২.৫৯  পয়েন্ট  বেড়ে ৪৯৬৭.১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.৪৬ পয়েন্ট বেড়ে ১৮৯১.৭১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১.৮৩ পয়েন্ট কমে ১১৪৭.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০১টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে সিএসইতে সাধারণ মূল্যসূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৯৩৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: এমজেএল বিডি, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মা, ইউসিবিএল, গ্রামীণফোন, আরএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট,  পদ্মা অয়েল ও  আরএকে সিরামিকস।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: আরএসআরএম স্টিল,  সিনোবাংলা, এসিআই ফরমুলেশন, পিপলস লিজিং, বিডি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফাস্ট লিজিং ইন্টারন্যাশনাল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও ৭ম আইসিবি। 

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: সাফকো স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এফবিএফআইএফ, লাফার্জ সুরমা সিমেন্ট, অরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ণ,  টুং হাই, গোল্ডেন হারভেষ্ট, সুহৃদ টেক্সটাইল ও মালেক স্পিনিং।
 
Top