GuidePedia

 ভারতের রাজধানী দিল্লির একটি চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘের আক্রমণে নিহত হয়েছে এক শিক্ষার্থী। খাঁচার রেলিং ধরে যাওয়ার সময় ভিতরে পরে গেলে সেখানে রাখা বাঘটি শিক্ষার্থীকে ঘাড় মটকিয়ে হত্যা করে।  মঙ্গলবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।



চিড়িয়াখানার ম্যানেজার রিয়াজ খান জানান, কিশোরটি বাঘ রাখার খাঁচার রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। এ সময় বাঘটি দ্রুত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। টেলিভিশনের ছবিতে দেখা যায়, ছাত্রটি খাঁচা ঘেঁষে বাঘের কাছে দাঁড়িয়ে রয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি বাঘের খাঁচা ঘেঁষে যাচ্ছিল। খাঁচাটি খুব দুর্বল ছিল। প্রত্যক্ষদর্শীদের একজন হিমাংশু জানান, আমরা যখন সরীসৃপ প্রাণী দেখছিলাম, তখন উচ্চস্বরে চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে বাঘের খাঁচার নিকটে এসে দেখলাম, সাদা রঙের বাঘটি ছাত্রের ঘাড় কামড়ে ধরে রেখেছে আর ছেলেটি ব্যথায় ছটফট করছে। কিছু বালক বাঘকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করছিল।


প্রায় ১০ মিনিট ছেলেটির ঘাড় কামড়ে ধরে রাখলেও তখন কেউই সাহায্যে এগিয়ে যায়নি।
তিনি আরো বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলেও তাকে রক্ষা করতে পারেনি।
তথ্যসূত্র : বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।
 
Top