GuidePedia

ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল ৬ টার দিকে ট্রেনটি জংশন এলাকায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে।  আখাউড়া জংশনের কেবিন মাস্টার মিয়া মোহাম্মদ জসিম উদ্দিন জানান, স্টেশনে প্রবেশের পরই ট্রেনের মাঝামাঝি থাকা একটি বগির সবকটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে লোকোসেডের একটি দল উদ্ধার কাজ শুরু করে। খুব দ্রুত উদ্ধার কাজ শেষে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

 
Top