দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। রোববার রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বর ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। মিরপুর জোনের এডিসি মোহাম্মদ জসিম রাইজিংবিডিকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ভোর থেকেই দফায় দফায় বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।মিরপুর-১০ নম্বরে নিরাপত্তার কাজে রায়টকার, প্রিজনভ্যানসহ পুলিশ টহল দিচ্ছে। এডিসি জসিম জানান, সহিংসতা এড়াতে বিপুল পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে।