
রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। মিরপুর মডেল থানার এস আই আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ১০-১২ হরতাল সমর্থনে মিছিল বের করার চেষ্টা করছিল। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।