ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টি ও মহাসড়কে চার লেনের সম্প্রাসারণের কাজ চলায় রোববার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহাসড়কের সালনা, পোড়াবাড়ি, ন্যাশনাল পার্ক, মাষ্টারবাড়িসহ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ছোটবড় খানাখন্দ। এ ছাড়া দুইপাশেই জমে রয়েছে পানি। এসব কারণে যানগাজীপুরের মনিপুর থেকে জয়দেবপুর চৌরাস্তায় আসা লেগুনা চালক হাফিজ উদ্দিন জানান, তিনি ভোর ৫টার দিকে গাড়ি ছেড়েছেন। মহাসড়কে যানজটের কারণে এক ঘণ্টার পথ পার হতে সময় লেগেছে প্রায় চার ঘণ্টা। শ্রীপুরের মাওনা থেকে গাজীপুরের জয়দেবপুরগামী বাসের চালক সোহরাবাব হোসেনও একই কথা জানান। তিনি জানান, ওই মহাসড়কের ১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে। নওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল পাশা জানান, বৃষ্টিতে মহাসড়ক কর্দমাক্ত, পাশাপাশি অনেক স্থানে পানি জমে গেছে। যার কারণে ধীর গতিতে গাড়ি চলছে। এ ছাড়া মহাসড়কে সৃষ্ট খানাখন্দে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।