GuidePedia

 দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা রোববারের হরতালের সমর্থনে ফেনীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।


সকালে শহরের এসএসকে সড়কের ইসলামপুর রাস্তার মাথা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। শহর আমির মুফতি  মাওলানা আবদুল হান্নানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের জেলা সভাপতি জাহিদ হোসাইন, শহর সেক্রেটারি মঈনুল ইসলাম যোবায়ের। এ ছাড়া ছাগলনাইয়া উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটির উপজেলা নেতারা।
 
Top