GuidePedia

০১৪ সালটা বাংলাদেশ দলের জন্য অপয়াই বলা চলে। টানা ১২ ওয়ানডেতে হারের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা। সঙ্গে চারটি টেস্ট ম্যাচের তিনটিতেই হার। হারতে হয়েছে দুর্বল হংকং ও আফগানিস্তানের বিপক্ষেও। পুরো দলের ব্যর্থতার দায়ভার এসে পড়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের ওপর। অতিরিক্ত চাপ নিয়ে মুশফিক নিজেও শতভাগ পারফর্ম করতে পারছে না। 

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। অনেক আগের ঘোষণা অনুযায়ী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। কিন্তু টাইগাদের সাম্প্রতিক ফর্ম ভাবিয়ে তুলছে ক্রিকেট সংশ্লিষ্টদের।ক্রিকেট বোর্ডের অনেকেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক চাইছেন! বিষয়টি নিয়ে মুশফিকেরও কোনো আপত্তি নেই। 

শনিবার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ঢাকায় পৌঁছে মুশফিক বলেন, ‘বিষয়টি আসলে বোর্ডের সিদ্ধান্ত। এই ব্যাপারে বোর্ড কর্মকর্তারা ভালো বলতে পারবেন। যেটা হলে দলের ভালো হবে সেটাই করা উচিত। বিষয়টি নিয়ে আমিও একমত ।’ তিনি আরো বলেন, ‘খারাপ সময়ে ছেড়ে যাওয়াটা খুব কঠিন। ভালো সময় ফিরিয়ে আনতে চ্যালেঞ্জ আছে আমাদের জন্য। আশা করব সেই সময়টা দিয়েই আমি যেতে পারি।  আমাদের এই বছরটা আসলে খারাপ যাচ্ছে। এই সময়টা আরো একসাথে থাকা উচিত। সবার সহযোগিতা চাচ্ছি।’ 

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডেতে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৯০ রান (১২+৬+৭২)। এছাড়া টেস্টের চার ইনিংসে করেন ১৭৯ রান(৪৮+১১৬+৪+১১)। 
 
Top