দুর্গাপূজা ও ঈদুল আজহার আগে পোশাকশ্রমিকদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসবভাতা ও ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য সব গার্মেন্টস মালিককে নির্দেশ দিওয়া হয়েছে। রোববার শ্রমমন্ত্রণালয়ে গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, দুই উৎসবের আগে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের ছুটি হওয়ার কথা রয়েছে। তার আগে ৪ অক্টোবর বিজয়া দশমী উদ্যাপিত হবে। শ্রমপ্রতিমন্ত্রী আরো জানান, শ্রমিকদের বাড়ি ফেরার সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে পর্যায়েক্রমে ছুটির ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, শিল্প পুলিশ, শ্রমিক নেতরা ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাপ্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পূজা ও ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশ
দুর্গাপূজা ও ঈদুল আজহার আগে পোশাকশ্রমিকদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসবভাতা ও ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য সব গার্মেন্টস মালিককে নির্দেশ দিওয়া হয়েছে। রোববার শ্রমমন্ত্রণালয়ে গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, দুই উৎসবের আগে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের ছুটি হওয়ার কথা রয়েছে। তার আগে ৪ অক্টোবর বিজয়া দশমী উদ্যাপিত হবে। শ্রমপ্রতিমন্ত্রী আরো জানান, শ্রমিকদের বাড়ি ফেরার সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে পর্যায়েক্রমে ছুটির ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, শিল্প পুলিশ, শ্রমিক নেতরা ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাপ্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।