GuidePedia

জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বনেতাদের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করে বিশ্বের ২ হাজার স্থানে একযোগে রোববার বিক্ষোভ করেছেন পরিবেশকর্মীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়, ‘দ্য পিপলস ক্লাইমেট মার্চ’। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত বিশ্ব পরিবেশ সম্মেলনে যাতে কার্বন নির্গমন কমাতে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হয়, সেজন্য ক্লাইমেট মার্চ করেছেন পরিবেশবাদীরা। রোববার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
 
নিউ ইয়র্কের ম্যানহাটানে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে বলে সেখানকার একজন বিক্ষোভ আয়োজকারী জানিয়েছেন। ওই বিক্ষোভে প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন বিখ্যাত প্রাইমেটলোজিস্ট জেন গুডাল এবং ফ্
বান কি মুন বলেন, ‘‘এই গ্রহে আমরাদের পরের প্রজন্মগুলো বাস করবে। ফলে আসন্ন সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা ‘প্লান বি’ চাই না। কারণ আমরা ‘গ্রহ বি’ পাব না।’’ এদিকে আয়োজকরা জানিয়েছেন, রোববার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। সারা বিশ্বে প্রায় ৬ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিলেও শুধু নিউ ইয়র্কেই ছিল এর অর্ধেক। জলবায়ু পরিবর্তন রোধের দাবিতে এটিই যেকোনো সময়ের চেয়ে বিশ্বের সবচেয়ে বড় বিক্ষোভ বলেও দাবি করেন আয়োজকরা। স্লোগান, গণসংগীত ও ড্রাম বাজিয়ে নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। বিক্ষোভ থেকে বলা হয়, ‘পরিবেশগত দিক থেকে জলবায়ু পরিবর্তন সবার ইস্যু’। উল্লেখ্য, এ বিক্ষোভে আরো অংশ নেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো দ্যা কাপ্রিও। গত সপ্তাহে তিনি জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
রান্সের বাস্তুসংস্থানমন্ত্রী সিগোলেন রয়্যাল।  এ ছাড়া অস্ট্রেলিয়া ও ইউরোপে বড় বড় বিক্ষোভ হয়েছে।
 
Top