GuidePedia

 গোপালগঞ্জে চুরির দায়ে খানজাহান আলী বিশ্ববিদ্যালয় ছাত্র প্রহলাদ মন্ডলকে (২০) হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। অভিযুক্ত সৌদি প্রবাসীর বাসার সিলিং থেকে প্রহলাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রহলাদ মন্ডল কাজুলিয়া গ্রামের রমেশ মন্ডলের ছেলে। তিনি খুলনা খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত সৌদি প্রবাসীর পরিবারের সবাই পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, সৌদি আরব প্রবাসী শহিদুল দাড়িয়ার বাসা থেকে স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চুরি হয়। স্বর্ণালংকার ও সৌদি রিয়াল ওই ছাত্র চুরি করেছে এমন অভিযোগ এনে সৌদি প্রবাসী শহিদুল ও তার পরিবারের অন্য লোকজন প্রহলাদকে বেদম প্রহার করে। এতে তিনি মারা গেলে শহিদুলের বাসার ড্রইং রুমের সিলিং এর সঙ্গে ওড়না দিয়ে তার মৃতদেহ ঝুলিয়ে রাখা। পরে তারা আত্মহত্যা করেছে বলে তারা প্রচার চালায়।

নিহত প্রহলাদ মন্ডলের মা ঊষা মন্ডল তার ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হয়। লাশের ময়নাতদন্ত শেষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
Next
This is the most recent post.
Previous
Older Post
 
Top