GuidePedia

কুমিল্লা সদরের দূর্গাপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে রাফসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ স্কুল শিক্ষার্থী। শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাফসান কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারের পরিচালক কাইয়ূম মিয়ার ছেলে। সে কুমিল্লা ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহত সবাই ওই একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আহতদের কুমিল্লা সিএমএইচ ও মুক্তি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্কুলছাত্রের মামাতো ভাই রিপন জানান, সকালে ওই এলাকায় কুমিল্লা ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট নামে আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে রাফসানসহ ২১ শিক্ষার্থী আহত হয়। এ অবস্থায় রাফসানকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
 
Top