GuidePedia

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে মিছিল বের করা হলে পুলিশি ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে গেছে। শনিবার সকালে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ জামায়াতের এক কর্মীকে আটক করে।পল্লবী থানার সেক্টর ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘জামায়াত একটি মিছিল বের করে স্টেডিয়ামের দিকে আসতে থাকে। আমরা তাদের ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তাদের এক কমীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।’
 
Top